Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শান্তনু ঠাকুরের বাড়িতে নদীয়ার তৃণমূল নেতা, জল্পনা তুঙ্গে

বুধবার ঠাকুরনগরে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাড়িতে আসেন নদীয়ার হাঁসখালির তৃণমূল নেতা প্রমথরঞ্জন বসু। শান্তনুবাবু বাড়িতে না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি।

শান্তনু ঠাকুরের বাড়িতে নদীয়ার তৃণমূল নেতা, জল্পনা তুঙ্গে
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বুধবার ঠাকুরনগরে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাড়িতে আসেন নদীয়ার হাঁসখালির তৃণমূল নেতা প্রমথরঞ্জন বসু। শান্তনুবাবু বাড়িতে না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি। তবে তাঁর স্ত্রী সোমা ঠাকুরের সঙ্গে দেখা করেন প্রমথ। তাঁর এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে। তিনি তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুরের সঙ্গেও এদিন দেখা করেন। সূত্র মারফত জানা গিয়েছে, প্রমথরঞ্জন বসু মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘের সভাপতি। পাশাপাশি তিনি নদীয়ার তৃণমূল নেতা। এবার বিধানসভা নির্বাচনে টিকিটের দাবিদার ছিলেন তিনিও। কিন্তু টিকিট না পেয়ে পরদিনই তিনি যেভাবে বিজেপি সাংসদের সঙ্গে দেখা করতে চলে আসেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। যদিও প্রমথবাবুর দাবি, ‘এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।’ সোমা ঠাকুর বলেন, ‘উনি দীর্ঘদিন মতুয়া সংঘের সঙ্গে জড়িত আছেন। হয়তো ওঁর কোনো ক্ষোভ বা মনে ব্যথা আছে। ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারেন।’ মমতা ঠাকুর বলেন, ‘প্রমথরঞ্জন বসু মতুয়া সম্প্রদায়ের মানুষ। প্রতি বছর মেলায় আসেন। ভক্ত হিসাবে সেখানে প্রণাম করতে যেতেই পারেন। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ