Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নবিদের বেনজির আক্রমণ অস্কারের

পাঞ্জাব ম্যাচের আগেই বিস্ফোরণ ঘটালেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। ইস্ট বেঙ্গলের তিন প্রাক্তন ফুটবলার আলভিটো ডি’কুনহা, রহিম নবি ও সন্দীপ নন্দীকে নিশানা বানিয়ে তোপ দাগলেন অস্কার।

নবিদের বেনজির আক্রমণ অস্কারের
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঞ্জাব ম্যাচের আগেই বিস্ফোরণ ঘটালেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। ইস্ট বেঙ্গলের তিন প্রাক্তন ফুটবলার আলভিটো ডি’কুনহা, রহিম নবি ও সন্দীপ নন্দীকে নিশানা বানিয়ে তোপ দাগলেন অস্কার। ঠিক কী বলেছেন তিনি? পাঞ্জাব ম্যাচের আগে এদিন নিয়মমাফিক সাংবাদিক বৈঠকে এসেছিলেন অস্কার। হঠাৎই মেজাজ হারিয়ে বলতে শুরু করেন, ‘আলভিটো, নবি, সন্দীপরা ইস্ট বেঙ্গলের ক্যানসার। ফুটবল মাঠের দালাল। দল হারলেই কোমরবেঁধে সমালোচনা শুরু করে। ওরা ক্লাবের ভালো চায় না।’ কোচের কথা শুনে পাশে বসা মিডিয়া ম্যানেজারও কার্যত থ। এখানেই শেষ নয়। রীতিমতো টেবিল বাজিয়ে অস্কারের সংযোজন, ‘এদের না তাড়ালে ইস্ট বেঙ্গলের সাফল্য আসবে না। ওদের মুখোশ খুলে ফেলুক সমর্থকরা।’ সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তীব্র শোরগোল শুরু হয়ে যায়। তবে দক্ষ হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাঁর মন্তব্য, ‘দল চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে। বাকি তিন ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আপাতত সেদিকেই ফোকাস রাখা দরকার।’

Advertisement

স্প্যানিশ কোচের এমন আচরণ নতুন নয়। এর আগে নাম না করে ক্লাব কর্তাদেরও একহাত নিয়েছিলেন তিনি। কিন্তু এবারের ঘটনা ছাপিয়ে গেল সবকিছুই। তবে প্রাক্তনরা অস্কারের মন্তব্যে ক্ষেপে লাল। বিশ্বজিৎ ভট্টাচার্য বলেই দিলেন, ‘প্রাক্তনদের মধ্যে বিভাজনের চেষ্টা করছেন। ইমামির উচিত ব্যবস্থা নেওয়া। যথেষ্ট শক্তিশালী দল গড়েছে ম্যানেজমেন্ট। কিন্তু উনি সাফল্য দিতে পারেননি। উল্টে সায়ন, জেসিন, ডেভিডদের ভবিষ্যৎ নষ্ট করছেন।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ