Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

নয়া ভাইরাসের সংক্রমণ চীনে

২০১৯ সাল। চীনে থাবা বসায় মারণ ভাইরাস করোনা। সেই ক্ষত সারতে বহুদিন লেগে যায়। বছর পাঁচেক পর ফের এক নতুন ভাইরাসের সংক্রমণে চিন্তায় পড়েছে সে দেশের সরকার। নতুন ভাইরাসের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)।

নয়া ভাইরাসের সংক্রমণ চীনে
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেজিং: ২০১৯ সাল। চীনে থাবা বসায় মারণ ভাইরাস করোনা। সেই ক্ষত সারতে বহুদিন লেগে যায়। বছর পাঁচেক পর ফের এক নতুন ভাইরাসের সংক্রমণে চিন্তায় পড়েছে সে দেশের সরকার। নতুন ভাইরাসের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। সমাজমাধ্যমে করা একটি পোস্টের জেরে বিষয়টি সামনে এসেছে। সেখানে রীতিমতো ছবি দিয়ে বলা হয়েছে, ইতিমধ্যেই চীনের নানা প্রান্তে দ্রুতগতিতে ছড়াচ্ছে এই ভাইরাস। এর জেরে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। প্রায় প্রতিটি হাসপাতালে লম্বা লাইন পড়েছে অসুস্থদের। জানা গিয়েছে, এই নয়া ভাইরাসের ক্ষেত্রে করোনার মতোই একইরকম উপসর্গ দেখা যাচ্ছে। অর্থাৎ, রোগীদের শ্বাসকষ্ট, জ্বর-কাশি ইত্যাদি হচ্ছে।
Advertisement
তবে শুধু এইচএমপিভি নয়। সূত্রে খবর, তার সঙ্গে ‘ইনফ্লুয়েঞ্জা এ’, ‘মাইকোপ্লাজমা নিউমোনিয়া’ সহ আরও বেশ কয়েকটি ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। যদিও এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি জিনপিং সরকার। আপাতত গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন সেদেশের স্বাস্থ্য আধিকারিকরা। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ