Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মিঠেকথা মেঠোসুর

সাংস্কৃতিক সংস্থা ‘মিঠেকথা মেঠোসুর’-এর বার্ষিক অনুষ্ঠান সম্প্রতি আয়োজিত হল রবীন্দ্রসদনে। সূচনা করেন পার্থ মুখোপাধ্যায়।

মিঠেকথা মেঠোসুর
  • ২৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কলি ঘোষ: সাংস্কৃতিক সংস্থা ‘মিঠেকথা মেঠোসুর’-এর বার্ষিক অনুষ্ঠান সম্প্রতি আয়োজিত হল রবীন্দ্রসদনে। সূচনা করেন পার্থ মুখোপাধ্যায়। এরপর মিঠু চক্রবর্তী পরিচালিত সংস্থার শিল্পীরা দুর্গাস্তোত্র পাঠ করেন। শাশ্বতী হোসেনের লেখা ‘ই খেতি হারান টুডু’ ও ‘নারায়ণ নারায়ণ’, অপূর্ব গোস্বামীর ‘বয়স’ কবিতার সঙ্গে অমর পালের জনপ্রিয় লোকগান, এবং তারাশংকর চক্রবর্তীর কবিতার সঙ্গে আধ্যাত্মিক ভাবধারার লোকগান পরিবেশনার গুণে উপভোগ্য। খুদেদের কবিতা-গানের কোলাজ শুনতে চমৎকার লাগে। সাঁওতালি নৃত্য অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তোলে। অন্তরা চক্রবর্তী পরিবেশিত রামকুমার চট্টোপাধ্যায়ের গাওয়া ‘একতারাতে বেঁধে নিলেম দো তারার সুর’ গানটি অনুষ্ঠানে আলাদা মাত্রা আনে। উপস্থিত ছিলেন পৌষালি বন্দ্যোপাধ্যায়।

Advertisement

Advertisement
সম্পর্কিত সংবাদ