Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ম্যাটাডরের ধাক্কা অটোয়, মৃত মহিলা

ম্যাটাডরের ধাক্কা অটোয়, মৃত মহিলা
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গড়িয়ার ঢালাই ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। সূত্রের খবর, মঙ্গলবার দুর্ঘটনার সময় ওই মহিলা অটোয় বসেছিলেন। সেই সময় একটি ম্যাটাডর এসে অটোয় ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে ঘটনাস্থল থেকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। পুলিস সূত্রে খবর, ওই মহিলার নাম নমিতা ভট্টাচার্য (৫২)। 
Advertisement
মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ঢালাই ব্রিজে একটি ম্যাটাডর ধাক্কা মারে দু’টি অটোতে। অটোর পাঁচ যাত্রী জখম হন। চারজনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু নমিতাদেবীর চোট গুরুতর হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ