সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া, পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে দিয়ে যাওয়ার মতো কাজ প্রথমদিন থেকেই করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সংগঠনের ময়নাগুড়ি টাউন ব্লকের টোটো ইউনিয়ন প্রতিদিন শতাধিক পরীক্ষার্থীকে নিঃশুল্ক এই পরিষেবা দিয়ে আসছে।
Advertisement
এদিকে, গত শনিবার সংগঠনের সদস্যরা মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল সহ পেন ও চকোলেট তুলে দেন। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের টাউন ব্লক সভাপতি সুনীল রাউত (লালু), ময়নাগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঝুলন সান্যাল সহ অন্যরা। সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও ছাত্রছাত্রীদের এমন পরিষেবা দেওয়া হবে। জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসি সভাপতি তপন দে’র নির্দেশেই এই কর্মসূচি চলছে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।
সংগঠনের টাউন ব্লক সভাপতি সুনীল রাউত বলেন, আমাদের সংগঠন প্রতিনিয়ত সামাজিক কাজ করে। টাউন ব্লক ইউনিয়নে টোটোর ছ’টি ইউনিট রয়েছে। জাগৃতি মোড় ইউনিট থেকে এই কাজ চলছে। যে সমস্ত পরীক্ষার্থীর টোটোর প্রয়োজন রয়েছে তাদের বিনা ভাড়ায় বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে। পরীক্ষা শেষে আবার বাড়িতে পৌঁছে দিয়ে আসা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলে একইরকম ভাবে আমাদের কর্মসূচি চলবে। শনিবার আমরা পরীক্ষার্থীদের কিছু সামগ্রী বিতরণ করেছি। সেই কর্মসূচিতে ট্যাক্সি, বাস, অ্যাম্বুলেন্স কর্মী সহ আমাদের প্রতিটি ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল তুলে দিচ্ছেন আইএনটিটিইউসির কর্মীরা। - নিজস্ব চিত্র।