Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ম্যান ইউতে প্রথম জয় কোচ আমোরিমের

ম্যান ইউতে প্রথম জয় কোচ আমোরিমের
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
ম্যাঞ্চেস্টার: পিছিয়ে পড়েও দুরন্ত জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। বৃহস্পতিবার ইউরোপা লিগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোডো গ্লিমটকে ৩-২ ব্যবধানে বশ মানিয়েছে রেড ডেভিলসরা। জয়ী দলের হয়ে জোড়া লক্ষ্যভেদ রাসমুস হয়ল্যান্ডের। অপর গোলটি আলেজান্দ্রো গারনাচোর। আর বোডোর হয়ে স্কোরশিটে নাম তোলেন হাকন ও ফিলপ।
Advertisement
ম্যান ইউয়ের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেয়ে আপ্লুত রুবেন আমোরিমও। প্রিমিয়ার লিগে গত ম্যাচে অভিষেক হয় তাঁর। তবে ইপসউইচ টাউনের বিরুদ্ধে ১-১ ড্র করে ম্যান ইউ। ইউরোপা লিগে জয় পাওয়ার পর তিনি বলছিলেন, ‘হাড্ডাহাড্ডি ল‌ড়াইয়ে শেষে স্বস্তি পেলাম। ছেলেরা পরিকল্পনামাফিক পারফরম্যান্স মেলে ধরেছে।’ 
সম্পর্কিত সংবাদ