Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ম্যাকাউটে হস্টেলের ছাদ থেকে ঝাঁপ, মৃত ছাত্রী 

ম্যাকাউটে হস্টেলের ছাদ থেকে ঝাঁপ, মৃত ছাত্রী 
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীর মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির গার্লস হস্টেলের ছাদ থেকে ঝাঁপ ছাত্রীর। মৃতার নাম সায়নী দাস (২৪)। তাঁর বাড়ি দুর্গাপুরে। তিনি মাইক্রো ইলেকট্রনিক্স বিভাগে এমটেকের প্রথম বর্ষের ছাত্রী। জানা গিয়েছে, এদিন রাত আটটা নাগাদ গার্লস হস্টেলের পাঁচতলার ছাদ থেকে ঝাঁপ দেন তিনি।  আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কল্যাণীর জেএনএম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ তুলে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন পড়ুয়ারা। রাত ন’টা থেকে প্রায় এক ঘণ্টা পড়ুয়াদের অবরোধের জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে হরিণঘাটা পুলিস অবরোধকারীদের তুলে দেয়।  যান চলাচল স্বাভাবিক হয়। পুলিস জানিয়েছে, ছাত্রীর দেহ কল্যাণী পুলিস মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ