Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘চাকরিটা না রাখতে পারলে বউ পালাবে’ আক্ষেপ এসএসসি পরীক্ষার্থীর

‘চাকরিটা না রাখতে পারলে বউ পালাবে’ আক্ষেপ এসএসসি পরীক্ষার্থীর
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ২৬ হাজার চাকরি বাতিলের ধাক্কায় কত মানুষের জীবনে যে কত ধরনের সংকট নেমে এসেছে, তার ইয়ত্তা নেই! সর্বোচ্চ আদালতের নির্দেশেই এসএসসি রবিবার নবম ও দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজন করে। হাজার হাজার চাকরিহারা ‘যোগ্য’ প্রার্থী সেই পরীক্ষায় বসেছিলেন। তাঁদের মধ্যেই একজনের কথায় উঠে এল এমনই এক সংকটজনক পরিস্থিতির কথা। মাজরুজ্জামান নামে ওই পরীক্ষার্থী এদিন পরীক্ষা শেষে আক্ষেপের সুরে বলেন, ‘বউ স্পষ্ট বলে দিয়েছে, চাকরিটা না রাখতে পারলে সে আমাকে ছেড়ে চলে যাবে!’ 
এদিন উত্তর ২৪ পরগনার মোট ৩৭টি কেন্দ্রে এসএসসি’র পরীক্ষা নেওয়া হয়। হাবড়ার শ্রীচৈতন্য কলেজে এক পরীক্ষা পড়েছিল মাজরুজ্জামানের। ২০১৬ সালে স্কুলে চাকরি পেয়েছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর চাকরি চলে যায়। এদিন পরীক্ষা দেওয়ার পর মাজরুজ্জামান বলেন, ‘আমি বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছি। কিন্তু এখন আমাকে আবার যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে। খুব খারাপ লাগছে। বউ বলছে, তোমার চাকরি নেই। তাহলে তোমার সঙ্গে কীসের জন্য থাকব? বলার কি আছে বলুন! জানি না, কী লেখা আছে কপালে!’

Advertisement

মাজরুজ্জামান। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ