Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

রাহুল দেব বর্মনের জন্মদিনে সংগীত পরিবেশনা

সংগীত পরিচালক রাহুল দেব বর্মনের জন্মদিনে ‘সেরাম গ্রুপ’ নিবেদন করেন সংগীত মুখর সন্ধ্যা ‘বারিষো কি পানি সে’।

রাহুল দেব বর্মনের জন্মদিনে সংগীত  পরিবেশনা
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংগীত পরিচালক রাহুল দেব বর্মনের জন্মদিনে ‘সেরাম গ্রুপ’ নিবেদন করেন সংগীত মুখর সন্ধ্যা ‘বারিষো কি পানি সে’। গানে ছিলেন হৈমন্তী রায়, সুরকারের সংগীত জীবনের নানা গল্প শোনালেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস বসু। অনুষ্ঠানে বৃষ্টি আর মিষ্টি প্রেমের গান ছিল মূল আকর্ষণ। সেবক বৈদ্য স্ট্রিটের ‘লেজেন্ড অ্যান্ড লিগেসি’, কাফেতে পঞ্চম অনুরাগীদের গান শোনার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো। হৈমন্তী রায়ের কন্ঠে ‘রিম ঝিম রিম ঝিম’, ‘ভিগি ভিগি রাতো মে’, ‘বধূয়া রিমিঝিমি এই শ্রাবণে’, ‘আজ গুন গুন গুন কুঞ্জে আমার’-এর মতো গান বেশ ভালো লাগে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ