Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সুরেলা সন্ধ্যা

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষ্যে মুম্বইয়ের ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট (এনজিএমএ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল এক মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান।

সুরেলা সন্ধ্যা
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষ্যে মুম্বইয়ের ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট (এনজিএমএ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল এক মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান। সংস্কৃতি মন্ত্রকের এনজিএমএ, মৈত্রেয়ী পারফর্মিং আর্টস-এর যৌথ উদ্যোগে ‘মিউজিক ফর আ বেটার টুমরো’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজিত হয়। এ বছরের মূল ভাবনা ছিল সুরের মাধ্যমে সহমর্মিতা, মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রবীন্দ্রসঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধন। গানকে আরও উপভোগ্য করে তোলে বেহালা, তবলা সহ নানা যন্ত্রের সুর। অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মৈত্রেয়ী প্রামাণিক। তাঁর নেতৃত্বে একদল শিল্পী একত্রিত হয়ে উপহার দিলেন এক সুরেলা সন্ধ্যা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ