• বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষ্যে সম্প্রতি এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল ড্যাফোডিলস। হাওড়া শরৎ সদনে আয়োজিত হয়েছিল এই সঙ্গীতময় সন্ধ্যা। মঞ্চে একাধিক জনপ্রিয় গান পরিবেশন করেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়। তাঁকে বিশেষ সম্মাননাও প্রদান করেন উদ্যোক্তারা। রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি আধুনিক গান পরিবেশন করেন শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিবেশন করেন রূপঙ্কর বাগচী, নচিকেতা চক্রবর্তীর মতো শিল্পীরা। এছাড়াও অন্বেষা বন্দ্যোপাধ্যায়, ঝুমকি সেনের নিবেদন দর্শক হৃদয় জয় করে। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন রুদ্র সেন।



