Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সঙ্গীতায়োজন

আগামী ১৯ নভেম্বর পূর্ণ হচ্ছে কিংবদন্তি সুরকার, গীতিকার, কবি সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন। এই উপলক্ষে ওই দিন সন্ধ্যায় আনন্দপুর সলিল জন্মশতবার্ষিকী সোসাইটি এক বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে কলামন্দিরে।

সঙ্গীতায়োজন
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আগামী ১৯ নভেম্বর পূর্ণ হচ্ছে কিংবদন্তি সুরকার, গীতিকার, কবি সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন। এই উপলক্ষে ওই দিন সন্ধ্যায় আনন্দপুর সলিল জন্মশতবার্ষিকী সোসাইটি এক বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে কলামন্দিরে। ‘সাত রংকে স্বপ্নে... স্বপ্ন রঙিন সলিল সঙ্গীত’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুম্বই ও বাংলার প্রখ্যাত গায়ক, সুরকার, নৃত্যশিল্পী ও সঙ্গীত বিশেষজ্ঞরা। সলিল শতবার্ষিকী কনসার্টে উপস্থিত থাকবেন কবিতা কৃষ্ণমূর্তি, ডঃ এল সুব্রামনিয়াম, সুনীল কৌশিক, শান্তনু মৈত্র, মমতা শঙ্কর ও তাঁর নৃত্য সম্প্রদায়, হৈমন্তী শুক্লা, ঊষা উত্থুপ, শ্রীকান্ত আচার্য,  শ্রীরাধা বন্দোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, শুভমিতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আনন্দপুর সলিল জন্মশতবার্ষিকী সোসাইটি যুগ্ম সম্পাদক অন্তরা চৌধুরি বলেন, ‘এই উদযাপনকে দৃষ্টান্ত করে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সলিল সঙ্গীতের জাদু এগিয়ে নিয়ে যেতে আমরা সর্বস্তরের মানুষকে আন্তরিক ভাবে পাশে চাইছি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ