Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সঙ্গীত সমর্পণ

সঙ্গীত সমর্পণ
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আশিস খান স্কুল অব ওয়ার্ল্ড মিউজিকের আয়োজনে কলকাতায় অনুষ্ঠিত হল দু’দিনের উপভোগ্য অনুষ্ঠান ‘সঙ্গীত সমর্পণ’। এই অনুষ্ঠানের হাত ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট শিল্পীরা তাঁদের পরিবেশনার মাধ্যমে উস্তাদ আশিস খানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। অনুষ্ঠান শুরু হয় পণ্ডিত দেবপ্রসাদ চক্রবর্তীর মনোমুগ্ধকর রাগ ভীমপলশ্রী ও মিশ্র কাফি পরিবেশনার মধ্য দিয়ে। তবলায় তাঁর সঙ্গে ছিলেন মৈনাক বিশ্বাস। পণ্ডিত হিরণ্ময় মিত্র (হারমোনিয়াম) ও ডঃ অভিষেক চট্টোপাধ্যায়ের (তবলা) সঙ্গে দীপঞ্জনা বোস চন্দের পরিবেশনাও চমকপ্রদ। এদিন গুরু শিব নারায়ণ বন্দ্যোপাধ্যায়, কোয়েলি চট্টোপাধ্যায়দের ওড়িশি নৃত্য পরিবেশনাও ভালো লাগে। অন্যতম আকর্ষণ ছিল ইন্দ্রায়ুধ মজুমদারের সরোদ পরিবেশনা। উপস্থিত ছিলেন পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। দ্বিতীয় দিনেও ছিল একাধিক সুন্দর পরিবেশনা। পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়ের তবলা পরিবেশনা অনবদ্য। বিশেষ পরিবেশনায় ছিলেন উস্তাদ আশিস খানের ভাইপো সিরাজ আলি খান।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ