২০১৪ থেকে যাত্রা শুরু ‘শ্রাবণী সেন মিউজিক অ্যাকাডেমি’র। সংগীতশিল্পী শ্রাবণী সেনের উদ্যোগে রবীন্দ্রসংগীত শিক্ষার এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বর্তমানে ১১টি শাখা রয়েছে কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্তে। সদ্য প্রতিষ্ঠানের দ্বাদশ বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হল। অনুষ্ঠানে বর্ষীয়ান শিল্পী বিভা সেনগুপ্তকে সম্মান জানানো হয়। ডঃ ইন্দ্রানী সেন, শ্রাবণী সেন, দেবশঙ্কর হালদার, সোহিনী সেনগুপ্ত, সুতীর্থ বেদজ্ঞ, সুকৃতি লহরী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর।



