Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদ: ২ বছর পর নিখোঁজ ছেলে ফিরে পেল দম্পতি

নিখোঁজ ছেলেকে ফিরে পেলেন মুর্শিদাবাদের এক কৃষক দম্পতি। প্রায় দু’বছর ধরে খোঁজ মিলছিল না তার। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার সাতবেড়িয়া বাজার থেকে এক যুবককে উদ্ধার করে।

মুর্শিদাবাদ: ২ বছর পর নিখোঁজ ছেলে ফিরে পেল দম্পতি
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: নিখোঁজ ছেলেকে ফিরে পেলেন মুর্শিদাবাদের এক কৃষক দম্পতি। প্রায় দু’বছর ধরে খোঁজ মিলছিল না তার। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার সাতবেড়িয়া বাজার থেকে এক যুবককে উদ্ধার করে। পুলিশ তাঁর ছবি আশপাশের থানাগুলিতে পাঠিয়েছিল। তারপর তাঁর পরিচয় জানা যায়। যুবকের নাম মোশারফ হোসেন। ডাকনাম মোশা (২৬)। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার বেনাদহ গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন। দু’বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানিয়েছিলেন মোশারফের বাবা। 

Advertisement

শুক্রবার রাতে সাতবেড়িয়াতে মোশারফ ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়দের সন্দেহ হওয়ায় গোপালনগর থানায় জানান। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। নিজের পরিচয় জানাতে পারেননি মোশারফ। এরপরই অন্যান্য থানায় ছবি ও চেহারার বিবরণ পাঠিয়ে খোঁজখবর শুরু হয়। তারপর জানা যায় পরিচয়। শনিবার মোশারফের বাবা-মা গোপালনগর থানায় আসেন। পরিচয় খতিয়ে দেখে ছেলেকে তাঁদের হাতে তুলে দেয়। শেখ দাদরিশ হলেন মোশারফের বাবা। তিনি জানান, ছেলে মানসিক ভারসাম্যহীন। প্রতিদিনই বাড়ি থেকে বেরিয়ে যেত। দু’বছর আগে একদিন বাইরে যাওয়ার পর আর আর ফেরেনি। এতদিন বাদে ছেলেকে ফিরে পেয়ে তাঁরা খুশি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ