Bartaman Logo
১৫ জুন, ২০২৬

জল নিয়ে বিবাদে খুন, অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

দেবদূত দেরাদুনে জল নিয়ে বিবাদে এক ব্যক্তির খুন। অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। কী ঘটছে জানুন।

জল নিয়ে বিবাদে খুন, অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন: জল নিয়ে বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যুর। সেই ঘটনায় দ্বিতীয় দিনও উত্তপ্ত উত্তরাখণ্ডের দেরাদুন। দফায় দফায় বিক্ষোভ, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ চলল দিনভর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এরমধ্যেই বুলডোজার দিয়ে অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।  

Advertisement

বিরোধের সূত্রপাত শনিবার সন্ধ্যায় জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে। পাশের জমিতে জল দিতে দেখে ফুঁসে ওঠে এক পক্ষ। লাঠি, হাতুড়ি ও শাবল নিয়ে হামলা চালায় তারা। বাড়িতে ঢুকেও ভাঙচুর ও মারধর চলে। ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়। নিহতের দুই ভাই ও ভগ্নিপতিও গুরুতর জখম হন। সেই ভগ্নিপতি আবার বিজেপির যুব মোর্চার ওবিসি শাখার সোশ্যাল মিডিয়ার ইনচার্জ।  ইতিমধ্যেই অভিযুক্ত আমান আলিকে শনাক্ত করেছে পুলিশ। পিটিয়ে খুনের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সাফ জানিয়েছেন, হিংসা বরদাস্ত করা হবে না।
হামলায় ওই ব্যক্তির মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়ে হিন্দুত্ববাদী একাধিক সংগঠন। তারা রাস্তা অবরোধ করে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত দেহ নিতে অস্বীকার করে মৃতের পরিবার। পাশাপাশি, বেশ কয়েকজন গিয়ে অভিযুক্তের বাড়িতে পাথর ছুড়তে শুরু করে। আগুনও ধরিয়ে দেয়। তাতে এলাকায় আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রশাসন বুলডোজার দিয়ে অভিযুক্তের বা‌঩ড়ি গুড়িয়ে দিয়েছে। মৃতের পরিবারের দাবি, এর আগে টাকাপয়সা নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পুলিশ জানিয়েছে, মূল তিন অভিযুক্ত সহ ২৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের খোঁজ পেতে পৃথক টিম গঠন করা হয়েছে। তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ