Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দায়িত্ব নিলেন মুরলীধর শর্মা

বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুরের জায়গায় দায়িত্ব নিলেন নতুন পুলিস কমিশনার মুরলীধর শর্মা। দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন, সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ করাই তাঁর প্রধান লক্ষ্য।

দায়িত্ব নিলেন মুরলীধর শর্মা
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুরের জায়গায় দায়িত্ব নিলেন নতুন পুলিস কমিশনার মুরলীধর শর্মা। দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন, সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ করাই তাঁর প্রধান লক্ষ্য। মঙ্গলবার বিকেল অজয় ঠাকুরের কাছ থেকে তিনি দায়িত্বভার বুঝে নেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুরলীধর জানান, তিনি এই এলাকায় প্রথমবার দায়িত্ব নিয়েছেন। এখানকার অপরাধের ধরন ভিন্ন। সমস্ত থানা তিনি পরিদর্শন করবেন, এলাকায় ঘুরবেন ও সাধারণ মানুষের সঙ্গেও তিনি কথা বলবেন।  সাধারণ মানুষের সঙ্গে পুলিসের নিবিড় সম্পর্ক গড়ে তোলা তাঁর অন্যতম উদ্দেশ্য। এদিন তিনি ডিসি সদর অতুল বিশ্বনাথন, ডিসি ডিডি ও ডিসি নর্থ গণেশ বিশ্বাস এবং ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝার সঙ্গে আলোচনা করেন। কথা বলেন গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসারদের সঙ্গে। অজয় ঠাকুর আগামী সোমবার ভবানী ভবনে ডিআইজি সিআইডি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ