Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগবাজারে নিবেদিতার জীবন নিয়ে ম্যুরাল, আম জনতার জন্য খুলবে আগামী পয়লা বৈশাখ থেকে

বাগবাজারে নিবেদিতার জীবন নিয়ে ম্যুরাল, আম জনতার জন্য খুলবে আগামী পয়লা বৈশাখ থেকে
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিবেদিতার জীবন‑কাহিনি নিয়ে তৈরি ম্যুরাল (দেওয়ালচিত্র-প্রাচীরচিত্র) দিয়ে সাজানো বাগান। বাগবাজারে ‘ভগিনী নিবেদিতা উদ্যান’ চত্বর নতুন করে সাজাতে ব্যবহার করা হয়েছে এই চিত্রশৈলী।

Advertisement

নিবেদিতার সেবাধর্ম, নারীশিক্ষা আন্দোলনের ইতিহাস ইত্যাদি বিষয় বেছে নিয়ে তৈরি হয়েছে ম্যুরাল। বাগবাজারের ক্ষীরোদ বিদ্যাবিনোদ অ্যাভিনিউয়ে রেলিং ঘেরা বাগানে রয়েছে নিবেদিতার মূর্তি। তার পাশেই ঠাঁই পেয়েছে চিত্রগুলি। কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন দেওয়ালচিত্র প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা। 
এলাকার কাউন্সিলার বাপি ঘোষ জানান, বাংলা নতুন বছরে মানুষের দর্শনের জন্য খুলে দেওয়া হবে। থাকবে আলোর কারুকাজ। সাংসদ, বিধায়ক ও কাউন্সিলার তহবিলের টাকায় এই কাজ হচ্ছে। সবরকমভাবে সহযোগিতা করেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার এক নম্বর বরো অফিস সূত্রে জানা গিয়েছে, এই চত্বরে বসানো হবে নানা ধরনের ফুলগাছ। সাধারণ মানুষ যাতে ঘুরে দেখতে পারেন তার জন্য নিয়মিত সাফ করা হবে উদ্যান। 
ভগিনী নিবেদিতা উদ্যান ছাড়িয়ে রাজবল্লভ পাড়ার দিকে এগলে রয়েছে নিবেদিতার বাসভবন। প্রতিদিন এই ইতিহাসপ্রসিদ্ধ বাড়ি দর্শন করতে আসে বহু মানুষ। স্থানীয় বাসিন্দাদের মত, নিবেদিতার জীবনকাহিনি নিয়ে তৈরি ম্যুরাল আকর্ষণ বাড়াবে। তবে তাঁদের অনেকেরই বক্তব্য, ওখানে একাধিক গাড়ি দাঁড়িয়ে থাকে। তার আড়ালে ঢাকা পড়ে যায় নিবেদিতার মূর্তি। বাসের আড়ালে ম্যুরাল ঢাকা পড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধির বক্তব্য, পরিস্থিতি অনুযায়ীর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ