Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মিউনিখে গাড়ির ধাক্কায় আহত ১৫

মিউনিখে গাড়ির ধাক্কায় আহত ১৫
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মিউনিখ: মাগডেবুর্গের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। বৃহস্পতিবার প্রায় একই ধরনের ঘটনার সাক্ষী থাকল জার্মানিরই মিউনিখ শহর। ভিড়ে ঠাসা রাস্তায় বেপরোয়া গতিতে ঢুকে পড়ল গাড়ি। সেন্ট্রাল রেল স্টেশনের কাছে এই ঘটনায় জখম অন্তত ১৫ জন। ইতিমধ্যে গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিস। চালকের এহেন তাণ্ডবের কারণও এখন স্পষ্ট নয়। চলছে তদন্ত। আজ মিউনিখে শুরু হচ্ছে ৫৬তম নিরাপত্তা সম্মেলন। সেখানে অংশগ্রহণ করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কির মতো হেভিওয়েট রাষ্ট্রনেতারা। এই পরিস্থিতিতে, বৃহস্পতিবারের ঘটনা জার্মান প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মাগডেবুর্গে ভিড়ে ঠাসা বড়দিনের বাজারে বেপরোয়া গাড়ি ঢুকে পিষে দিয়েছিল পাঁচজনকে। -পিটিআই
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ