Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বায়ুদূষণ রোধে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান, স্কুলে সচেতনতা শিবির করবে পুরসভা

শহরের বায়ুদূষণ রোধে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান ও কার্বন-ক্রেডিট হবে। পাশাপাশি বিভিন্ন স্কুলে পরিবেশ সম্পর্কে সচেতনতা শিবির করা হবে বলে জানাল কলকাতা পুরসভা।

বায়ুদূষণ রোধে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান, স্কুলে সচেতনতা শিবির করবে পুরসভা
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের বায়ুদূষণ রোধে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান ও কার্বন-ক্রেডিট হবে। পাশাপাশি বিভিন্ন স্কুলে পরিবেশ সম্পর্কে সচেতনতা শিবির করা হবে বলে জানাল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার, পরিবেশ দিবসে একটি অনুষ্ঠান হয়। কলকাতা পুরসভার সামনে থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত হয় শোভাযাত্রা। পুরসভার সামনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, চেয়ারপার্সন মালা রায়, পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ অন্যান্যরা। 

Advertisement

মঞ্চ থেকে মেয়র বলেন, কলকাতা পুরসভার ধারাবাহিক প্রয়াসে শহরের বাতাসে দূষণের পরিমাণ কমানো গিয়েছে। সারা ভারতের বিভিন্ন মেট্রোপলিটন সিটির মধ্যে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কলকাতা সেরার তকমা পেয়েছে। সমস্ত মেট্রোপলিটন শহরের তুলনায় কলকাতার এয়ার কোয়ালিটি সেরা। এই ধারাবাহিকতা বজায় রাখতে আরও নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভিশন ডকুমেন্ট রেডি করা হয়েছে। ক্লাইমেট অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কিভাবে শহরের বাতাস আরও পরিশুদ্ধ করে তোলা যায়, তার কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বপন সমাদ্দার বলেন, আগামী একমাস ধরে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি নিয়েছে পুরসভা। সেই সঙ্গে ১৬টি বরোয় দু’টি করে অর্থাৎ ৩২টি স্কুলে আপাতত পরিবেশ সচেতনতা শিবিরের আয়োজন করা হবে। সেই সঙ্গে ভারতের মধ্যে সর্বপ্রথম আমরাই কার্বন ক্রেডিট নিয়ে কাজ করতে চলেছি। তিনদিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। ইচ্ছুকরা সেখানে অংশ নিতে পারবেন। কিভাবে শহরের বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কমানো যায় বা নিয়ন্ত্রণ করা যায় তার মূল্যায়ন করাই কার্বন ক্রেডিট। সেই বিষয়টি নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হবে। এদিন মিছিল শেষে কলেজ স্কোয়ারে বৃক্ষরোপণ, মাছ ছাড়া হয়।  পুরসভা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত শোভাযাত্রা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ