Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়ন্ত সিংয়ের বেআইনি বাড়িতে নতুন করে নোটিস দিল পুরসভা

আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিংয়ের বেআইনি বাড়িতে ফের নোটিস পাঠাল পুরসভা। শুক্রবার পুরসভার সদস্যরা ওই বাড়িতে বসবাসকারীদের হাতে নোটিস দিয়ে আসেন।

জয়ন্ত সিংয়ের বেআইনি বাড়িতে নতুন করে নোটিস দিল পুরসভা
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিংয়ের বেআইনি বাড়িতে ফের নোটিস পাঠাল পুরসভা। শুক্রবার পুরসভার সদস্যরা ওই বাড়িতে বসবাসকারীদের হাতে নোটিস দিয়ে আসেন। এই নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। পাশাপাশি আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্যপ্রমাণ নিয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরুর পর যেভাবে নতুন করে নোটিস পাঠিয়ে ফের শুনানির জন্য ডাকা হয়েছে, তাতে এই বেআইনি নির্মাণ নিয়ে সন্দিহান এলাকাবাসী। আদৌ এই বাড়ি ভাঙা হবে, নাকি আইনি জটিলতায় তা ঝুলিয়ে রাখা হবে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কামারহাটিতে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে খবরের শিরোনামে উঠে এসেছিল জয়ন্ত সিং ওরফে ‘জায়ান্ট’। আড়িয়াদহের এক যুবক ও তাঁর মাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনায় পুলিস জয়ন্ত ও তার দলবলকে গ্রেপ্তার করেছিল। ওই ঘটনার পর জয়ন্তের আস্তানা হিসেবে পরিচিত তালতলা ক্লাবের মধ্যে একের পর এক অত্যাচারের ভয়াবহ ভিডিও প্রকাশ্যে আসে। চোর সন্দেহে নাবালককে ক্লাবের ভিতরে ঢুকিয়ে নৃশংস অত্যাচার, স্থানীয় বাজারে গুলি চালানোর প্রশিক্ষণের মতো ভিডিও ভাইরাল হয়। শুধু তাই নয়, আড়িয়াদহের ১ নম্বর প্রতাপ রুদ্র লেনে প্রায় ১ কাঠা ৮ ছটাক জমির উপর গড়ে তোলা হয় অট্টালিকা। সেটি বেআইনি বলে ঘোষিত হয়। এনিয়ে আদালতে মামলা হয়। পুরসভা জানায়, ওই জমির আসল মালিকের হদিশ নেই। আদালতের নির্দেশ মতো এজেন্সি নিয়োগ করে বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছিল। পরে আবার জয়ন্ত সিংয়ের পরিবার আদালতের দারস্থ হয়। ফের আদালতের নির্দেশে জয়ন্তের পরিবারকে আইনি নোটিস দেওয়া হল। 
কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, আদালতের নির্দেশ মেনে সমস্ত পদক্ষেপ করা হচ্ছে। সন্তোষজনক উত্তর না পেলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ