Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুর নিয়োগ দুর্নীতি: মন্ত্রী সুজিত বসুর অফিস সহ একাধিক স্থানে হানা ইডির

বিধানসভা ভোটের মুখে শাসক দলকে হেনস্তা করতে ফের অ্যাকশনে নামল ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় শহরের দশটি জায়গায় একযোগে তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি।

পুর নিয়োগ দুর্নীতি: মন্ত্রী সুজিত বসুর অফিস সহ একাধিক স্থানে হানা ইডির
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটের মুখে শাসক দলকে হেনস্তা করতে ফের অ্যাকশনে নামল ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় শহরের দশটি জায়গায় একযোগে তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি। তার মধ্যে রয়েছে মন্ত্রী সুজিত বসুর বাড়ি ও তাঁর ছেলের রেস্তোরাঁ। ২০২৪-এর জানুয়ারির পর এই মামলায় ইডির অফিসাররা কেন মন্ত্রীর অফিসে হঠাৎ শুক্রবার হানা দিলেন তাই নিয়ে বড়োসড়ো প্রশ্ন দেখা দিয়েছে। দীর্ঘক্ষণ তল্লাশির পর রাতে বেরিয়ে যান তাঁরা। এজেন্সির দাবি, সবকটি জায়গা থেকেই গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। 

Advertisement

হাইকোর্টের নির্দেশে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরু করে ইডি। একাধিক পুরসভায় তারা তল্লাশি চালিয়ে নথি বাজেয়াপ্ত করে। তার মধ্যে ছিল দক্ষিণ দমদম পুরসভা। ওইসময়ে এই পুরসভার চেয়ারম্যান ছিলেন মন্ত্রী সুজিত বসু। ২০২৪-এর ১২ জানুয়ারি সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল এজেন্সি। সেইসময় তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। দীর্ঘদিন ঘুমিয়ে থাকার পর শুক্রবার সকালে হঠাৎই কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা একাধিক দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যান। সাতসকালে এজেন্সির একটি টিম হাজির হয় সল্টলেকে সুজিত বসুর অফিস ও লেকটাউনে তাঁর ছেলের  রেস্তোরাঁয়। অন্য টিম পৌঁছায় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে। নাগেরবাজার এলাকায় একটি নামী বেসরকারি স্কুলের মালিক তথা প্রোমাটারের বাড়িতেও এদিন তল্লাশি অভিযান চলেছে। অন্যদিকে ১২০০ কোটি টাকা ব্যাংক জালিয়াতি মামলায় এক স্বর্ণব্যবসায়ীর বাড়িসহ আইনজীবী ও সিএ-র বাড়িতে তল্লাশি চালায় এজেন্সি। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ