Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওয়াংখেড়েতে কেকেআরকে সহজেই হারাল মুম্বই

আজ, সোমবার দেশের বাণিজ্যনগরী ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স

ওয়াংখেড়েতে কেকেআরকে সহজেই হারাল মুম্বই
  • ৩১ মার্চ, ২০২৫ ২২:০৩
Prefer us on Google

মুম্বই, ৩১ মার্চ: আজ, সোমবার দেশের বাণিজ্যনগরী ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে কেকেআরকে ব্যাট করতে পাঠান মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। আর ব্যাট করতে নেমেই মুম্বইয়ের বোলারদের দাপটে মুখ থুবড়ে পড়ে কলকাতার ব্যাটিং। কেকেআরের কোনও খেলোয়াড়ই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি আজ। কলকাতার হয়ে সর্বোচ্চ রান করেন অংক্রিশ রঘুবংশী (২৬)। মুম্বইয়ের বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট নেন অশ্বিনী কুমার (৪ উইকেট)। হার্দিকদের ১১৭ রানের সহজ টার্গেট দেন রাহানেরা। জবাবে ব্যাট করতে নেমে ১২.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যান হার্দিকরা। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন রায়ান রিকেলটন(৬২)। এদিন প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন অশ্বিনী কুমার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ