Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের মুখে একাধিক ডিএম ও ১৬০ জন ডব্লিউবিসিএস বদল

নির্বাচনের মুখে একাধিক জেলাশাসক (ডিএম) এবং ১৬০ জন ডাব্লুবিসিএস অফিসারকে বদলি করল নবান্ন। শুক্রবার রাতে এই নির্দেশিকা জারি হয়। বদলি হয়েছেন কলকাতা উত্তর ও দক্ষিণের ডিইও

ভোটের মুখে একাধিক ডিএম ও ১৬০ জন ডব্লিউবিসিএস বদল
  • ৭ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনের মুখে একাধিক জেলাশাসক (ডিএম) এবং ১৬০ জন ডাব্লুবিসিএস অফিসারকে বদলি করল নবান্ন। শুক্রবার রাতে এই নির্দেশিকা জারি হয়। বদলি হয়েছেন কলকাতা উত্তর ও দক্ষিণের ডিইও। পরিবর্তন করা হয়েছে কলকাতা পুরসভার কমিশনারকেও।

Advertisement

কলকাতা উত্তরের নতুন ডিইও হলেন অংশুল গুপ্তা। একইসঙ্গে তাঁকে কলকাতা কর্পোরেশনের কমিশনার পদের দায়িত্বও দেওয়া হয়েছে। কলকাতা দক্ষিণের ডিইও করা হয়েছে সুমিত গুপ্তাকে। তিনি আবার ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভের দায়িত্বও সামলাবেন। কেএমডিএর সিইও করা হয়েছে সুরেন্দ্র কুমার মীনাকে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, নদীয়া আলিপুরদুয়ার ও বাঁকুড়া- এই পাঁচ জেলার জেলাশাসকও বদল করা হয়েছে। উত্তর ২৪ পরগনার জেলাশাসক নিযুক্ত হলেন সিয়াদ এন। উত্তর দিনাজপুরের নতুন জেলাশাসক হলেন তানভির আফজল। এছাড়াও, বদলি হওয়া ডব্লিউবিসিএসদের অধিকাংশই এডিএম ও এসডিও পদমর্যাদার বলে জানা গিয়েছে।
অন্যদিকে, ক্ষুদ্রশিল্প দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডেকে প্রশাসনিক ও কর্মীবর্গ সংস্কার দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দিল নবান্ন। 
এছাড়াও রাজ্য পুলিশেও বেশ কিছু রদবদল করা হয়েছে। ঋষীকেশ মিনাকে আইজি প্রভিশনিং, ইমরান ওয়াহাবকে আইজি ইবি, 
শিশরাম ঝাঝারিয়াকে আইজি অর্গানাইজেশন এবং অখিলেশ কুমার চতুর্বেদীকে বারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ডিরেক্টর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ