Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় ধৃত মদ ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন হেনস্তার একের পর এক অভিযোগ দায়ের

একাধিক শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত মদ ব্যবসায়ী রজপ্রিয় সাহার গ্রেপ্তারির পরেও সামনে আসছে আরও নতুন নতুন অভিযোগ।

হাওড়ায় ধৃত মদ ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন  হেনস্তার একের পর এক অভিযোগ দায়ের
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: একাধিক শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত মদ ব্যবসায়ী রজপ্রিয় সাহার গ্রেপ্তারির পরেও সামনে আসছে আরও নতুন নতুন অভিযোগ। মঙ্গলবার শিবপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিতভাবে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন মধ্য হাওড়ার উমেশ ব্যানার্জি লেনের বাসিন্দা এক তরুণী। একটি বেসরকারি সংস্থায় তিনি কর্মরত। পাশাপাশি অভিযুক্তের মদের দোকান বন্ধের দাবিতে এদিন তৃণমূল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের এক প্রতিনিধি দল চ্যাটার্জিহাট থানায় ডেপুটেশন জমা দেয়।

Advertisement

অভিযোগকারী তরুণীর দাবি, গত রবিবার সকালে তিনি পুজো দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে একটি সরু গলি দিয়ে মূল রাস্তায় যাচ্ছিলেন। সেই সময় মোটরবাইকে করে এসে তাঁর পথ আটকায় অভিযুক্ত যুবক। আচমকা অশালীন আচরণ করে দ্রুত পালানোর চেষ্টা করে সে। তাকে ধরার চেষ্টা করলে সে বাইক নিয়ে দ্রুত পালাতে গিয়ে এক বৃদ্ধাকে ধাক্কা মারে। ওই ঘটনার পর থেকেই তিনি আতঙ্কে বাইরে বেরতে পারছেন না। তিনি বলেন, তাঁর পরিচিত আরও কয়েকজন তরুণীর সঙ্গেও একই আচরণ করেছে ওই যুবক। তাঁরা সকলেই হেনস্তার শিকার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মদের দোকানের মালিক রজপ্রিয় দীর্ঘদিন ধরেই বাইক নিয়ে বিভিন্ন গলি ও রাস্তায় ঘুরে ঘুরে একাকী মহিলাদের উত্ত্যক্ত করত। যদিও এতদিন কেউ থানায় অভিযোগ না করায় ঘটনাগুলি চাপা পড়ে ছিল।

রবিবার দুপুরে একাদশ শ্রেণির এক ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই একে একে আরও অভিযোগ সামনে আসতে শুরু করে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ তীব্র হয়েছে। এদিন দুপুরেও শৈলেন মান্না সরণি সংলগ্ন অভিযুক্তের মদের দোকানের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে তৃণমূল কর্মীদের উপস্থিতিতে গণস্বাক্ষরিত স্মারকলিপি থানায় জমা দেওয়া হয়।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর যাতায়াতের অন্যতম এই রাস্তায় এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ