Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

মিউজিক চুরির অভিযোগ

মিউজিক চুরির অভিযোগ
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
বিতর্কে জড়াল কাজল ও কৃতী শ্যানন অভিনীত ‘দো পাত্তি’। একটি মিউজিক ট্র্যাক চুরি করার অভিযোগ উঠল নির্মাতাদের বিরুদ্ধে। শিল্পী তথা মিউজিক প্রোডিউসার রাজর্ষি মিত্রের অভিযোগ, ছ’বছর আগে তাঁর তৈরি একটি ট্র্যাক বিনা অনুমতিতে ছবির ‘মাইয়া’ গানে ব্যবহার করা হয়েছে। অভিযোগ করেছেন তাঁর স্ত্রী যন্ত্রশিল্পী নীলাঞ্জনা ঘোষ দস্তিদারও। রাজর্ষি জানিয়েছেন, ছবির অন্যতম সঙ্গীত পরিচালক সচেতের সঙ্গে তিনি কথা বলেছেন। সচেত জানিয়েছেন, যে ঘটনাটি ঘটেছে, সেটি ঠিক হয়নি। সমস্ত বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজর্ষি। যদিও নির্মাতাদের তরফে এখনও এই অভিযোগ প্রসঙ্গে কিছু জানানো হয়নি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ