Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ষায় ভেঙে পড়ল মাটির বাড়ি, ঝাড়গ্রামে দেওয়াল চাপা পড়ে জখম তিন শিশু

গত কয়েকদিন থেকে প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। যার জেরে মাটির বাড়ির ভেঙে পড়ার ঘটনা ঘটল ঝাড়গ্রামে।

বর্ষায় ভেঙে পড়ল মাটির বাড়ি, ঝাড়গ্রামে দেওয়াল চাপা পড়ে জখম তিন শিশু
  • ৮ আগস্ট, ২০২৬ ১৪:১৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: গত কয়েকদিন থেকে প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। যার জেরে ঝাড়গ্রামে ঘটে গেল দুর্ঘটনা। প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল মাটির বাড়ি। জেলার নয়াগ্ৰামে দেওয়াল চাপা পড়ে জখম হয়েছে একই পরিবারের তিন শিশু। শনিবার সকালে দেউলবার এলাকায় ঘটনাটি ঘটে। 

Advertisement

জখম শিশুদের নাম অনিমেষ নায়েক, সমদ্রিতা নায়েক ও অমিত নায়েক। প্রত্যেকের বয়স বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। তাদের উদ্ধার করে নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করা হয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিডিও। ধসে যাওয়া বাড়িটিকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, তিন শিশুরই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে এক শিশুর জখম বেশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ