Bartaman Logo
১০ জুন, ২০২৬

মৃতের প্রকৃত সংখ্যা গোপন করছে  যোগী সরকার, তোপ অখিলেশের

মৃতের প্রকৃত সংখ্যা গোপন করছে  যোগী সরকার, তোপ অখিলেশের
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দিল্লি ও লখনউ: সরকারের প্রকাশ করা তথ্যের থেকে বাস্তবে অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে। পূর্ণকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃতের প্রকৃত সংখ্যা গোপন করছে যোগী আদিত্যনাথ প্রশাসন। শুক্রবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টি সুপ্রিমোর দাবি, যাতে ক্ষতিপূরণ দিতে না হয়, তার জন্য সরকারি অফিসাররা তথ্য গোপন করছেন। ঘটনাচক্রে, প্রয়াগরাজের ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পরিবারগুলিও একই অভিযোগ তুলছে। তাঁদের দাবি, ময়নাতদন্ত ও ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ হস্তান্তর করে দেওয়া হয়েছে। হাসপাতালের তরফে যে চিরকুট দেওয়া হয়েছে, তাতে না আছে কোনও সরকারি ছাপ, না আছে কোনও অফিসারের স্বাক্ষর। তারই মধ্যে এদিন অখিলেশের দাবি, স্বচ্ছতার সঙ্গে মৃতদের নামের তালিকা প্রকাশ করা হোক। পরিজনেরা যাতে ক্ষতিপূরণের টাকা পান, তা নিশ্চিত করতে হবে।
Advertisement
অখিলেশের মতোই কুম্ভের ঘটনা নিয়ে যোগী সরকারকে একহাত নিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। কুম্ভে অব্যবস্থা ও দুর্ঘটনা নিয়ে প্রশাসনের ভূমিকার সমালোচনা করেছেন তিনি। বাজেট পেশের আগের দিন কংগ্রেস নেত্রীর অভিযোগ, সরকার সংসদে প্রকৃত ইস্যুগুলি নিয়ে না আলোচনা করে, না দেয় প্রশ্নের জবাব। বিরোধীদের সমালোচনার মধ্যেই এদিন বাজেট অধিবেশনের সূচনা ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পূর্ণকুম্ভে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
Advertisement
সম্পর্কিত সংবাদ