সংবাদদাতা, বারুইপুর: মথুরাপুর এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হল শুক্রবার। উদ্বোধন করলেন সাংসদ সৌগত রায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, প্রতিমা মণ্ডল। উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, মন্ত্রী বঙ্কিম হাজরা ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিধায়করা। কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে ১৬ দলকে নিয়ে এই প্রতিযোগিতা। তিনদিন ধরে চলবে। প্রতিদিন নামী শিল্পীদের নিয়ে হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।



