Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত গোলরক্ষক কোচ

মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত গোলরক্ষক কোচ
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র ৪২ বছর বয়সেই প্রয়াত ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের গোলরক্ষক কোচ প্রশান্ত দে। শনিবার বিকেলে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিতে দলের অনুশীলনের সময় অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গেসঙ্গে মাঠেই সিপিআর দেওয়া হয়। এরপর পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গড়িয়ার বাসিন্দা এই গোলরক্ষক কোচের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে আসে ময়দানে।
Advertisement
সম্পর্কিত সংবাদ