Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙার উন্নয়নের দাবি নিয়ে বিজেপি বিধায়কের বাড়ি ঘেরাওয়ের ডাক

মঙ্গলবার মাথাভাঙা-২ ব্লকে বিধানসভা ভিত্তিক কর্মিসভা অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের। নিউ মাথাভাঙা হাইস্কুল প্রাঙ্গণে ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সহ অন্যরা।

মাথাভাঙার উন্নয়নের দাবি নিয়ে বিজেপি বিধায়কের বাড়ি ঘেরাওয়ের ডাক
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মাথাভাঙা: মঙ্গলবার মাথাভাঙা-২ ব্লকে বিধানসভা ভিত্তিক কর্মিসভা অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের। নিউ মাথাভাঙা হাইস্কুল প্রাঙ্গণে ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সহ অন্যরা। সভায় জেলা সভাপতি বলেন, এখানকার বিজেপি বিধায়ক এলাকার উন্নয়নে কোনও কাজই করেনি। উন্নয়নের দাবিতে আগামী সাতদিনের মধ্যে বিধায়ক সুশীল বর্মনের বাড়ি ঘেরাও করার প্রস্তুতি শুরু হবে। মার্চে বিধায়কের বাড়ি ঘেরাও করা হবে। 
Advertisement
এদিন মাথাভাঙা বিধানসভা এলাকার ১৩টি গ্রামপঞ্চায়েত এলাকা সহ পুরসভার তৃণমূল কর্মীরা এসেছিলেন সভায়। কর্মিসভায় তৃণমূল কর্মীদের ঢল দেখে চওড়া হাসি নেতৃত্বদের। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনে মাথাভাঙায় বিজেপির তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল তৃণমূল। গত লোকসভাতেও বিজেপি প্রার্থী লিড পেয়েছিলেন। এদিন জেলা সভাপতি তাঁর ভাষণে বলেন, যাঁরা গত লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে কাজ করেছেন, তাঁরা বিধানসভা নির্বাচনেও দলের হয়ে কাজ করবেন। 
জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, মাঝে মাঝে গুজব ছড়ায় তৃণমূলের সভাপতি পরিবর্তনের। সেই গুজবে কান দেবেন না। দলের হয়ে কাজ করুন। এদিন কর্মিসভায় মাথাভাঙা বিধানসভা এলাকায় বেশকিছু উন্নয়নের কাজের ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, মাথাভাঙা বিধানসভা এলাকায় উন্নয়নের কাজ করেছি প্রচুর। আগামী ৬ ফেব্রুয়ারি বেশকিছু কাজের সূচনা করা হবে। কিছু কাজের উদ্বোধনও করা হবে। মানুষ আগামী বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থীকে জয়ী করলে আমরা মাথাভাঙায় আরও প্রচুর কাজ করতে পারব।
Advertisement
সম্পর্কিত সংবাদ