Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটিগাড়ার অবৈধ কল সেন্টার থেকে গ্রেপ্তার তিন

মাটিগাড়ার অবৈধ কল সেন্টার থেকে গ্রেপ্তার তিন
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: মাটিগাড়ার শিমুলবাড়ি এলাকায় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসের আড়ালে চলছিল অবৈধ কল সেন্টার। ভিনদেশের মানুষদের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হচ্ছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, মঙ্গলবার সন্ধ্যায় মাটিগাড়া থানার পুলিস, স্পেশাল অপারেশন গ্রুপ ও সাইবার ক্রাইম টিম যৌথ অভিযান চালায় ওই অবৈধ কল সেন্টারে। মাটিগাড়া শিমুলবাড়ি এলাকার সরকারি আইটি পার্কের ফেজ -৩ এর একটি ঘরে অভিযান চালিয়ে কিছু কম্পিউটার এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ