সংবাদদাতা, বাগডোগরা: বৃহস্পতিবার মাটিগাড়ায় একটি পরিত্যক্ত জমিতে হঠাই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন।
Advertisement
সকালে মাটিগাড়া ব্লকের ভাঙাপুল ত্রিপালিজোতের পরিত্যাক্ত জমিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে জমিতে পড়ে থাকা শুকনো পাতা ও ঘাসে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আশেপাশে ঘনবসতি থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে চলে আসে মাটিগাড়া দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন। মাটিগাড়া থানার পুলিস ও মাটিগাড়া ব্লক প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত হন। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
মাটিগাড়া দমকল কেন্দ্রের আধিকারিক সঞ্জয় দত্ত বলেন, আগুনের খবর পেয়ে একটি ইঞ্জিন গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আশেপাশে ঘনবসতি রয়েছে। যেকোনও সময় আগুন ছড়িয়ে যেতে পারত। জমির মালিককে বলা হয়েছে জমিটি পরিষ্কার করতে। স্থানীয় বাসিন্দা মহেশ সিংহ বলেন, বহুদিন ধরে জমিটি অপরিষ্কার ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে আমাদের অনুমান। ঘটনাটি রাতে ঘটলে বড় কোনও বিপদ ঘটে যেত।