Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটিগাড়ায় খাস জমি দখলমুক্ত, বেআইনি রিসর্ট গুঁড়িয়ে দিল প্রশাসন

এবার বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি রিসর্ট। বুধবার শিলিগুড়ি শহরের উপকণ্ঠে কড়াইবাড়ি গ্রামে দখলমুক্ত অভিযানে নামে প্রশাসন। মাটিগাড় ব্লক প্রশাসন সূত্রে খবর, মহানন্দা নদীর পাড়ে খাস জমি রয়েছে।

মাটিগাড়ায় খাস জমি দখলমুক্ত, বেআইনি রিসর্ট গুঁড়িয়ে দিল প্রশাসন
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি রিসর্ট। বুধবার শিলিগুড়ি শহরের উপকণ্ঠে কড়াইবাড়ি গ্রামে দখলমুক্ত অভিযানে নামে প্রশাসন। মাটিগাড় ব্লক প্রশাসন সূত্রে খবর, মহানন্দা নদীর পাড়ে খাস জমি রয়েছে। সেখানে সরকারি সাইন বোর্ডও লাগানো রয়েছে। তা সত্ত্বেও সেখানে খাস জমি দখল করে রিসর্ট তৈরি করা হয়েছিল। এ ব্যাপারে অভিযুক্তর কাছে নোটিস পাঠানো হয়েছিল। অভিযুক্তের কাছ থেকে কোনও সাড়া না মেলায় প্রধাননগর থানায় এ বিষয়ে অভিযোগ করে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। এদিন পুলিসকে সঙ্গে নিয়ে বিডিও অফিস এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৬ বছর আগে সংশ্লিষ্ট জমি চাষাবাদের জন্য এক আদিবাসী পরিবারকে পাট্টা দেওয়া হয়। 
অভিযোগ, বেআইনিভাবে আদিবাসী কৃষকের কাছ থেকে সেই জমি কিনে রিসর্ট তৈরি করে এক ব্যক্তি। প্রশাসনের আধিকারিকরা অবশ্য জানান, ওই জমি আদিবাসী কৃষককে পাট্টা দেওয়া হয়েছে বলে শুনেছি। কিন্তু ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে এমন কোনও নথি মেলেনি। ভূমিদপ্তরের নথিতে ওই জমি খাস বলেই উল্লেখ রয়েছে। মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস বলেন, বেআইনিভাবে ওই খাস জমি দখল করে রিসর্ট তৈরি করার অভিযোগ উঠেছিল। সমস্ত দিক খতিয়ে দেখে সেই জমি দখল মুক্ত করা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ