Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মৃতদেহ উদ্ধার

মৃতদেহ উদ্ধার
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: বুধবার সকালে খড়দহের গঙ্গার ঘাট থেকে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের আনুমানিক বয়স ৫০। খড়দহ থানার পুলিস মৃতের পরিচয় জানার চেষ্টা করছে। এদিন সকাল ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দারা এনএসডি দত্ত ঘাটে মৃতদেহটি ভাসতে দেখেন। খবর পেয়ে দ্রুত খড়দহ থানার পুলিস এসে এলাকাবাসীদের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে। পুলিসের প্রাথমিক অনুমান, জলে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ