Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মৃতদেহ উদ্ধার

ভারত-বাংলাদেশ সীমান্তের ছয়ঘরিয়ায় একটি চা বাগান থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হল। বুধবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের ছয়ঘরিয়া এলাকায়।

মৃতদেহ উদ্ধার
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হলদিবাড়ি: ভারত-বাংলাদেশ সীমান্তের ছয়ঘরিয়ায় একটি চা বাগান থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হল। বুধবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের ছয়ঘরিয়া এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, এদিন দুপুরে এক যুবক চা পাতা বাগানে মেশিন দিয়ে জল দিতে যান। সেইসময় তিনি দেহটি দেখতে পান। তিনি বিএসএফ আধিকারিকদের জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দেয়। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ