Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাটি পাচারের অভিযোগে ধৃত ২

মাটি পাচারের অভিযোগে ধৃত ২
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: স্বরূপনগরের বিভিন্ন প্রান্তে দেদারে চলছে অবৈধভাবে মাটি কাটার কাজ। তা বন্ধ করতে রাস্তায় নামল স্বরূপনগর থানার পুলিস। মাটি কেটে তা নিয়ে যাওয়ার সময়ে স্বরূপদাহ এলাকার রাস্তা থেকে স্বরূপনগর থানার পুলিস বিশ্বজিৎ মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করল। একইসঙ্গে মাটিভর্তি ট্রলিটিও পুলিস আটক করে। অন্যদিকে, একইভাবে চারঘাট তদন্ত কেন্দ্রের পুলিস চারঘাট এলাকা থেকে সুখেন মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে মাটিপাচারের অভিযোগে। ধৃত দু’জনকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পাঠায় পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ