Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটি ভরাট করে জমি দখলের অভিযোগ

মাটি ভরাট করে জমি দখলের অভিযোগ
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: জমি ও ক্যানেল ঘিরে মাটি ভরাটের অভিযোগ। সেই জমি দখলমুক্ত করতে রাস্তায় নেমে বিক্ষোভ স্থানীয় একাংশের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের লতাসি মস্তান মোড় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিস। এক বিক্ষোভকারী বলেন, লতাসি ও বালাপাথর দুই গ্রামের জল নিকাশি হচ্ছে এই বারোমাসিয়া ক্যানেল। সেই ক্যানেল ধীরে ধীরে ভরাট করে দখল করার চেষ্টা হচ্ছে। অভিযোগ করেছি। এই ব্যাপারে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস বলেন, গ্রামবাসীর থেকে অভিযোগ পাইনি। এই বিষয়ে সেচদপ্তর কিছু জানাইনি। তবে তদন্ত করে বিষয়টি দেখছি। জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, বিষয়টি জেলা সেচদপ্তরে জানাব। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ