Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিদেশ

মাস্কের স্পেসএক্স সংস্থার রকেটে চড়ে মহাকাশে ইসরোর উপগ্রহ

মাস্কের স্পেসএক্স সংস্থার রকেটে চড়ে মহাকাশে ইসরোর উপগ্রহ
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: এলন মাস্কের স্পেসএক্স সংস্থার ফ্যালকন ৯ রকেটে চড়ে মহাকাশে পারি দিল ইসরোর জিস্যাট-২০ উপগ্রহ। সোমবার ফ্লোরিডার কেপ কানাভেরাল উৎক্ষেপণ কেন্দ্র থেকে জিস্যাট-২০ কমিউনিকেশন উপগ্রহকে মহাকাশে প্রেরণ করা হয়। ইসরো সূত্রে জানানো হয়েছে, এই উপগ্রহ ১৪ বছর কর্মক্ষম থাকবে। ভারতের প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে এই উপগ্রহ। চলতি বছরে ৩ জানুয়ারি ইসরোর বাণিজ্যিক শাখা এনআইএল এলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে গাঁটছড়া বাধার কথা ঘোষণা করে। ইসরো এখনও পর্যন্ত ৪৩০টি বিদেশি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে। ইসরোর জিস্যাট-২০ উপগ্রহটি ৪ হাজার ৭০০ কিলোগ্রাম ভারী। এত ভারী উপগ্রহকে মহাকাশে পাঠানোর মতো রকেট ইসরোর হাতে নেই। তাই স্পেসএক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধে ইসরো।
Advertisement
সম্পর্কিত সংবাদ