Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মশার আঁতুড়ঘর দেড় হাজারের উপর, তৎপরতা দক্ষিণ ২৪ পরগনায়

মশার আঁতুড়ঘর দেড় হাজারের উপর, তৎপরতা দক্ষিণ ২৪ পরগনায়
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন চলতি বছরে ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোথায় অপরিষ্কার নর্দমা, কোথায় খোলা সোকপিট, কোথায় আবর্জনা পড়ে রয়েছে, সেই সব জায়গা চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই সেরে ফেলেছে তারা। সেই রিপোর্ট অনুযায়ী, দেড় হাজারের বেশি জায়গা মশার সম্ভাব্য আঁতুড়ঘর (পেরেনিয়াল ব্রিডিং স্পট) হিসেবে উঠে এসেছে। সেই সব জায়গায় ব্যবস্থা গ্রহণের জন্য ব্লক এবং পঞ্চায়েত স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৪ সালে এই জেলায় ৭৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। মারা গিয়েছিলেন বেশ কয়েকজন। এ বছর আক্রান্তের সংখ্যা কমানোই লক্ষ্য প্রশাসনের। গত ৩০ জানুয়ারির রিপোর্ট অনুযায়ী, বহু গ্রাম পঞ্চায়েত এলাকায় মূল সমস্যা হল অপরিষ্কার নর্দমা। কুলতলির কাঁটামারিতে এমন অজস্র নর্দমার সন্ধান মিলেছে। জয়নগর ২ নম্বর ব্লকের নলগরা ঘটিহারানিয়া বাজারে প্রায় সব সময় আবর্জনার স্তূপ দেখা যায়। বেশিরভাগ জায়গাতেই সেগুলি নিয়মিত সাফাই করা হয় না বলেই অভিযোগ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ