মহম্মদ নাজিম, হরিশ্চন্দ্রপুর: মহিলারা পুরুষদের থেকে কোনও অংশেই কম নন। তাই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে রবিবার থেকে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের স্মৃতিতে মশালদহ হাসপাতাল মাঠে শুরু হল আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। প্রথম দিন দু’টি ম্যাচ হয়। প্রথম রাউন্ডে মাঠে নামে অসম ও রাঁচি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-০ গোলে রাঁচি অসমের কাছে পরাজিত হয়। অসম দলের গোলকিপার ছিলেন নিকিতা বোরগেরি। কোচ বিনয় বসুমাতা। রাঁচি দলের গোলকিপার ছিলেন রূপালি কুমারী। কোচ আনারুল হক। অসমের হয়ে গোল করেন ৭ নম্বর জার্সি পরিহিত আজিলি ব্রহ্মা। ম্যান অব দ্যা ম্যাচ হন আজিলি।
Advertisement
দ্বিতীয় ম্যাচে মাঠে নামে নেপাল ও পাটনা। ২-১ গোলে নেপালের কাছে পাটনা পরাজিত হয়। নেপাল দলের হয়ে প্রথম গোলটি করেন ১১ নম্বর জার্সির পন্ডিমিথ লেপচা। দ্বিতীয় গোলটি করেন ৯ নম্বর জার্সিত সমিক্সা মাগার। গোলকিপার ছিলেন জুনা তামাং। কোচ সুমন প্রধান। অপরদিকে পাটনার হয়ে গোলটি করেন ১২ নম্বর জার্সির সুস্মিতা কুমারী। গোলকিপার ছিলেন রাজশ্রী দাস। কোচ শঙ্কর দেব। ম্যান অব দ্যা ম্যাচ হন নেপাল দলের সমিক্সা মাগার।
রবিবার উদ্বোধনী দিনে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তাক আলম, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, মশালদহ গ্রাম পঞ্চায়েত প্রধান আয়েশা খাতুন, ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম, কংগ্রেস নেতা আনেসুর রহমান, জেলা পরিষদের সদস্য আমিনুল হক ও হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব কংগ্রেস সভাপতি আমিরুল ইসলাম সহ আরও অনেকে। খেলার উদ্যোক্তা জিয়াউর রহমান বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের স্মৃতিতে এই খেলার আয়োজন। সোমবারও দুটি ম্যাচ হবে।
প্রথম রাউন্ডে খেলা হবে উত্তরপ্রদেশ ও কলকাতা এবং দ্বিতীয় ম্যাচ হবে হাওড়া প্রতিবাদ ও গ্রিন জলপাইগুড়ি দলের মধ্যে। ২৫ ফেব্রুয়ারি সেমি ফাইনাল এবং ২৬ ফেব্রুয়ারি ফাইনাল খেলা হবে।