Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

মেসিদের কোচ হওয়ার পথে মাসচেরানো

মেসিদের কোচ হওয়ার পথে মাসচেরানো
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
মায়ামি: ক্লাব ও দেশের জার্সিতে দীর্ঘসময় তাঁরা খেলেছেন একসঙ্গে। একদা সতীর্থ হাভিয়ের মাসচেরানোর প্রশিক্ষণে এবার খেলতে দেখা যাবে লায়োনেল মেসিকে। মেজর লিগ সকার ক্লাব ইন্তার মায়ামির কোচের দায়িত্ব নিতে চলেছেন আর্জেন্তিনার প্রাক্তন মিডফিল্ডার। সূত্রের খবর, তিন বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি করতে চলেছে মায়ামি। ইন্তার মায়ামির কোচের পদে নতুন বছরে পথ চলা শুরু করবেন মাসচেরানো। 
Advertisement
ব্যক্তিগত কারণে গত সপ্তাহেই মেসিদের হেডকোচের পদ থেকে সরে দাঁড়ান তাতা মার্টিনো। তাঁর জায়গায় পরবর্তী কোচ হিসেবে নাম উঠে এসেছিল জিনেদিন জিদান ও জাভির। তবে তাঁদেরকে ছাপিয়ে মাসচেরানোই মেসিদের কোচের দায়িত্ব নিতে চলেছেন। ক্লাবের অন্যতম কর্ণধার জর্জ মাস জানিয়েছেন, ‘কোচ নিয়োগের ব্যাপারে মেসির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই মাসচেরানোর সঙ্গে তাঁর কথা হয়েছে। দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন এমন কাউকেই আমরা কোচ হিসেবে চাইছি। ক্লাবের তরফ থেকে খুব তাড়াতাড়ি কোচের নাম ঘোষণা করা হবে।’
সম্পর্কিত সংবাদ