Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ধনুষের পরিচালনায় ম্রুনাল

ম্রুনাল ঠাকুর ও ধনুষ নাকি প্রেম করছেন? তাঁদের সম্পর্কের গুঞ্জনে বেশ কয়েকদিন ধরেই সরগরম ইন্ডাস্ট্রি। শোনা যাচ্ছে, ধনুষের পরিচালিত একটি ছবিতেও এবার নায়িকার চরিত্রে দেখা যাবে ম্রুনালকে।

ধনুষের পরিচালনায় ম্রুনাল
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•ম্রুনাল ঠাকুর ও ধনুষ নাকি প্রেম করছেন? তাঁদের সম্পর্কের গুঞ্জনে বেশ কয়েকদিন ধরেই সরগরম ইন্ডাস্ট্রি। শোনা যাচ্ছে, ধনুষের পরিচালিত একটি ছবিতেও এবার নায়িকার চরিত্রে দেখা যাবে ম্রুনালকে। এর আগে ধনুষ পরিচালনা করেছিলেন ‘ইডলি কড়াই’ ছবিটি। সেটি তেমন ভালো ফল না করায় অভিনয়ে ফোকাস করেছিলেন তিনি। তবে ফের ডিরেক্টরের চেয়ারে বসতে চলেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, সেই ছবির জন্যই ম্রুনালকে বেছে নিয়েছেন ধনুষ। আর নায়কের ভূমিকায়? না, তা অবশ্য প্রকাশ্যে আসেনি। শীঘ্রই ছবির কাস্টিং চূড়ান্ত হতে পারে। তবে ছবির গল্প এগবে ম্রুনাল অভিনীত চরিত্রকে কেন্দ্র করেই। তারপরই শুরু হবে নারীকেন্দ্রিক এই ছবির শ্যুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পেতে পারে এই সিনেমা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ