Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

ম্রুনালের উদারতা

ম্রুনালের উদারতা
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
দীপাবলিতে একজন অনুরাগী ম্রুনাল ঠাকুরের ছবি এডিট করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, ওই অনুরাগীর সঙ্গে দীপাবলি উদযাপন করছেন ম্রুনাল। এতে খানিক ক্ষুব্ধ হয়েছিলেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। লিখেছিলেন, ‘মোটেই ভালো না’। অভিনেত্রীর এই প্রতিক্রিয়ায় ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে শুরু করেন অন্যান্য। এরপরই কমেন্টটি ডিলিট করে দেন তিনি। তবুও থামেনি সমালোচনা। এবার এই ঘটনায় তিনি লিখলেন, ‘ওকে ক্ষমা করে দিন। ও কেবল আমার ছবি নয়, আরও অনেক অভিনেত্রীর ছবি নিয়ে এমন এডিট করেছিল। এ জন্য খানিক মনোক্ষুণ্ণ হয়ে আমি ওই মন্তব্য করেছিলাম। তবে পরে আমি তা ডিলিট করেছি।’ ওই ব্যক্তির এডিট করার দক্ষতার প্রশংসা করেছেন নায়িকা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ