Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন সেকেন্ড লেডি ঊষা ভান্স, উচ্ছ্বাসে ভাসছে অন্ধ্রের ভদলুরু

একদিকে বিষাদের অন্ধকার, অপরপ্রান্তে বাজির চোখ ধাঁধানো আলো— মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আঁচ করতে পেরেই এই বৈপরীত্য ভারতের দুই গ্রামে। একটি তামিলনাড়ুর থিরুভারুর জেলার থুলসেন্দ্রপুরম গ্রাম। অপরটি অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার ভাদলুরু গ্রাম।

মার্কিন সেকেন্ড লেডি ঊষা ভান্স, উচ্ছ্বাসে ভাসছে অন্ধ্রের ভদলুরু
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন: একদিকে বিষাদের অন্ধকার, অপরপ্রান্তে বাজির চোখ ধাঁধানো আলো— মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আঁচ করতে পেরেই এই বৈপরীত্য ভারতের দুই গ্রামে। একটি তামিলনাড়ুর থিরুভারুর জেলার থুলসেন্দ্রপুরম গ্রাম। অপরটি অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার ভাদলুরু গ্রাম। প্রথমটি প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালনের পৈতৃক বাড়ি। দ্বিতীয়টি পরবর্তী মার্কিন ‘সেকেন্ড লেডি’ হতে চলা ঊষা ভান্সের পূর্বপুরুষের বাড়ি। 
Advertisement
মার্কিন নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ‘রানিং মেট’ ছিলেন জেডি ভান্স। এক সময় কট্টর এই ‘ট্রাম্প সমালোচক’ নির্বাচিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে। বুধবার তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। তখন থেকেই সকলের নজরে রয়েছেন ঊষা। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে তিনি বসতে চলেছেন আমেরিকার সেকেন্ড লেডির পদে। তাঁর বেড়ে ওঠা সান দিয়েগোতে। জেডির সঙ্গে ইয়েল ল স্কুলে পড়াশোনা করতে গিয়ে আলাপ হয় ঊষার। ২০১৪ সালে খাঁটি ভারতীয় কায়দায় সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। রিপাবলিকানদের ভালো ফলের পর স্ত্রীকে উদ্দেশ করে জেডি লিখেছেন, ‘এটি সম্ভব করার জন্য আমার সুন্দরী স্ত্রীকে ধন্যবাদ।’ তেলুগু সংস্কৃতির ঊষার এই সাফল্যে উচ্ছ্বসিত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমেরিকার সেকেন্ড লেডি হচ্ছেন ঊষা। গোটা বিশ্বের তেলুগু মানুষের কাছেই বিষয়টি উচ্ছ্বাসের ও গর্বের।’
Advertisement
সম্পর্কিত সংবাদ