Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মার্কিন ভিসা

মার্কিন ভিসা
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
শিক্ষা হোক বা চাকরি, কিংবা বেড়ানো। মার্কিন ভিসার চাহিদা বাড়ছে প্রতিদিন। আর সেইসঙ্গে প্রশ্ন। কোন ভিসার আবেদনে কী শর্ত? কোথায় নিয়মের বদল হল? কোন ভিসায় আবেদনের সময়সীমা বাড়ল? এবার থেকে এমনই হরেক প্রশ্নের জবাব দেবে কলকাতার মার্কিন কনস্যুলেট। শুধু ‘বর্তমান’-এ
Advertisement
শোনা যাচ্ছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে নন ইমিগ্র্যান্ট ভিসার অ্যাপয়েন্টমেন্টের নির্ধারিত সময় পরিবর্তনের জন্য কিছু নতুন নিয়ম চালু হয়েছে। কোনও বিশেষ কারণে?

 হ্যাঁ, নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। তার কারণ মূলত দু’টি— সবাই যেন নন ইমিগ্র্যান্ট ভিসার ইন্টারভিউয়ের জন্য যথাযথ সুযোগ পান তা দেখা এবং এই ইন্টারভিউয়ের জন্য যাতে কাউকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা না করতে হয়, তা নিশ্চিত করা। সেই জন্যই চলতি বছরের ১ জানুয়ারি থেকে আবেদনকারীরা মাত্র একবার তাঁদের অ্যাপয়েন্টমেন্টের সময় পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি, কোনও নন ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী যদি মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে পূর্ব নির্ধারিত সময়ে উপস্থিত না হন, সেক্ষেত্রে ভিসার আবেদনের জন্য তাঁদের নতুন করে টাকা জমা দিয়ে ফের সময় নিতে হবে। 
অনেক ক্ষেত্রেই দেখা যায়, কেউ কেউ শেষ মুহূর্তে অ্যাপয়েন্টমেন্টের সময় পরিবর্তন করেছেন। অনেকে আবার আবেদন করেও নির্ধারিত দিনে হাজির ইন্টারভিউয়ের জন্য হাজির হন না। এই ধরনের ঘটনা ঘটলে অন্য আবেদনকারীরা ইন্টারভিউয়ের সুযোগ থেকে বঞ্চিত হন। নতুন নিয়মে এই ধরনের ঘটনা কমবে। আবেদনের স্লট মিলবে সহজে। ফলে ভিসার ইন্টারভিউয়ের জন্য আর দীর্ঘ প্রতীক্ষা করতে হবে না। যে সমস্ত পর্যটক মার্কিন সফরে যেতে চান, তাঁরাও উপকৃত হবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ