Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন আর্থিক সহায়তা বন্ধ, ফাঁপরে পাকিস্তান

বাংলাদেশের মতো পাকিস্তানকেও আপাতত আর্থিক সহায়তা দেবে না আমেরিকা। মসনদে বসেই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন আর্থিক সহায়তা বন্ধ, ফাঁপরে পাকিস্তান
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন: বাংলাদেশের মতো পাকিস্তানকেও আপাতত আর্থিক সহায়তা দেবে না আমেরিকা। মসনদে বসেই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জেরে দিশাহারা অবস্থা শাহবাজ শরিফ সরকারের। আর্থিকভাবে পঙ্গু পাকিস্তানে একের পর এক প্রকল্পে বন্ধ হওয়ার মুখে। কবে আবার সাহায্য চালু করবেন ট্রাম্প? তীর্থের কাকের মতো সেদিকেই তাকিয়ে ইসলামাবাদ। 
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে ১৫৮টি দেশের আর্থিক সহায়তা বন্ধ করার নির্দেশ দেন ট্রাম্প। আপাতত ৯০ দিনের জন্য বন্ধ থাকবে সাহায্য। তারপর ইউএসএইড নিয়ে পর্যালোচনা করবেন স্বয়ং প্রেসিডেন্ট। ইসলামাবাদের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সাহায্য বন্ধ হওয়ায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের বিদ্যুৎক্ষেত্র। ইতিমধ্যে সরকারি ও বেসরকারি বিদ্যুৎ প্রকল্পগুলির ঝাঁপ বন্ধ হতে চলেছে। পাকিস্তানের পাঁচটি বিদ্যুৎ প্রকল্প চলে মার্কিন ভরসায়। পাওয়ার সেক্টর ইমপ্রুভমেন্ট অ্যাকটিভিটি, পাকিস্তান প্রাইভেট সেক্টর এনার্জি অ্যাক্টিভিটি, এনার্জি সেক্টর অ্যাডভাইসরি সার্ভিসেস প্রজেক্ট, ক্লিন এনার্জি লোন পোর্টফোলিয়ো গ্যারান্টি প্রোগ্রাম এবং পাকিস্তান ক্লাইমেট ফাইনান্সিং অ্যাকটিভিটির মতো প্রকল্প বন্ধ করতে চলেছে শাহবাজ সরকার। তার পাশাপাশি ধাক্কা খেয়েছে স্বাস্থ্য, কৃষি, খাদ্য সুরক্ষা, আবহাওয়া, শিক্ষা এবং মানবাধিকার ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রগুলি। থমকে গিয়েছে আর্থিক বৃদ্ধিও। পাকিস্তানের ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক স্থান ও সংগ্রহশালা রক্ষণাবেক্ষণেও মিল মার্কিন সাহায্য। সেই কাজেও ভাটা পড়েছে।a
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ