Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মারধর, হালিশহরে আক্রান্ত বিজেপি কর্মী হাসপাতালে

মারধর, হালিশহরে আক্রান্ত বিজেপি কর্মী হাসপাতালে
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হালিশহর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মনসাতলায় আক্রান্ত হলেন কার্তিক কর নামে এক যুবক। বিজেপি কর্মী ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এলাকায় একটি বাড়িতে বয়স্কদের সঙ্গে বসে তাস খেলছিলেন কার্তিক। তাঁর অভিযোগ, তখনই কয়েকজন তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। ঘটনা নিয়ে তাঁর স্ত্রী শিপ্রা কর জানান, বয়স্কদের সঙ্গে বসে তাঁর স্বামী তাস খেলছিলেন। তখন স্থানীয় এক যুবক সেখানে গিয়ে স্বামীকে গালিগালাজ করেন। পরিস্থিতি খারাপ দেখে স্বামী পালানোর চেষ্টাও করেন। কিন্তু সবাই মিলে স্বামীকে ওঁরা এলোপাথাড়ি মারধর করে। বাঁচাতে গিয়ে কার্তিকের নাবালিকা মেয়ে এবং স্ত্রীও আক্রান্ত হয়েছেন। আক্রান্তের পরিবারের তরফে হালিশহর থানায় অভিযোগ করা হয়েছে।
Advertisement
হালিশহরের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বিজেপি নেতা রাজা দত্তের দাবি, আক্রান্ত কার্তিক ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর একাধিকবার ওঁর উপর অত্যাচার করা হয়েছে। শুক্রবার রাতেও ওঁকে বেধড়ক মারধর করা হয়েছে। কল্যাণী জে এন এম হাসপাতালে কার্তিক চিকিৎসাধীন। 
তৃণমূল নেতা প্রবীর সরকার জানান, কার্তিক সম্পর্কে এলাকার সবাই জানেন। ওর স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ ভিত্তিহীন। এটা একটা পরিবারিক বিবাদের ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে হালিশহর থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ