Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মারধরে ধৃত দুই

জুয়ার ঠেকের টাকা ভাগ নিয়ে পুরোনো বিবাদে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি। দু’জনের বাড়ি হেমতাবাদ ব্লকের কেশবপুর এলাকায়। দু’পক্ষের মধ্যে জুয়ার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ রয়েছে। সেই রাগ থেকেই সোমবার দুপুরে বাহীন ব্রিজ এলাকায় সইফুর রহমানকে মারধর করে অভিযুক্তরা।

মারধরে ধৃত দুই
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: জুয়ার ঠেকের টাকা ভাগ নিয়ে পুরোনো বিবাদে এক  ব্যক্তিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি। দু’জনের বাড়ি হেমতাবাদ ব্লকের কেশবপুর এলাকায়। দু’পক্ষের মধ্যে জুয়ার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ রয়েছে। সেই রাগ থেকেই সোমবার  দুপুরে বাহীন ব্রিজ এলাকায় সইফুর রহমানকে মারধর করে অভিযুক্তরা। তার গায়ে পেট্রোল ঢেলে জালিয়ে দেওয়ার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে ভর্তি করে। পরে সে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের জামিন মঞ্জুর করেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ